Bangladesh Army is buying A-300 Long Range Guided Multiple Launch Rocket System

স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স – বিএমডি ব্লগে! আজকে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর আপকামিং লং রেঞ্জ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সম্পর্কে।
বাংলাদেশ বিভিন্ন ডিফেন্স গ্রুপ এবং বিশ্বস্ত কিছু সূত্র থেকে জানতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে দূরপাল্লার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এ-৩০০ কিনতে যাচ্ছে।

সত্যি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে এ-৩০০ যুক্ত হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী নতুন যুগে প্রবেশ করবে। আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী হল রণাঙ্গনের বিধাতা এ-৩০০ সেনাবাহিনীর ফায়ার পাওয়ারকে যে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

বর্তমান বিশ্বে যে কয়েকটি মাল্টিপল লন্চ রকেট সিস্টেম রয়েছে তার মধ্যে চীনের তৈরি এ-৩০০ কে সর্বশ্রেষ্ঠ বলা হয় কারণ এর সর্বোচ্চ ফায়ারিং রেন্জ ২৯০ কিমি যার ধারেকাছে রাশিয়া বা আমেরিকার কোন সিস্টেম নেই।

এ-৩০০ এর উচ্চ রেন্জ এটিকে শত্রুপক্ষের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। চায়না এ্যারোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশন এ-৩০০ এর প্রস্তুতকারক। ২০১৫ সালে আবু ধাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে সর্বপ্রথম এ-৩০০ প্রদর্শন করা হয় যা মূলত এ-২০০ এর উন্নত ভার্সন।

এ-৩০০ মূলত দুই স্তর বিশিষ্ট রকেট সিস্টেম। প্রতিটি লন্চ ভেহিকলে চারটি করে মোট ৮টি ৩০০ মিলিমিটারের রকেট টিউব রয়েছে । প্রত্যেকটি রকেটের ওজন ৮০০+ কেজি এবং ওয়ারহেডের ওজন ১৫০ কেজি। যার ফায়ারিং রেঞ্জ ২০-২৯০ কিলোমিটার এবং সবকটি রকেট ছুড়তে সময় নেয় মাত্র ৫০ সেকেন্ড আর মাত্র ৮ মিনিটে রিলোড করতে পারে। এছাড়া সামনে বাধা পেলে এটি ম্যানুভারও করতে পারে।

এটি মূলত Taian TA 5450 8x8 ভেহিকলেরর উপর বসানো থাকে। ভেহিকেলটি পরিচালনা করতে ৫ জন ক্রুর দরকার হয়। এর ওজন মাত্র ৪০ টন হওয়ায় এবং ৫১৭ হর্সপাওরারের ইঞ্জিন থাকায় এটি ঘন্টায় ৭০ কিমি. গতিবেগ তুলতে পারে ফলে এটি সহজেই দ্রুত যেকোনো জায়গায় মোতায়েনযোগ্য। এছাড়া ভেহিকেলটির রেঞ্জ ১০০০ কিলোমিটার।

শত্রুপক্ষের Large area targets যেমন মিলিটারি বেস, এয়ার বেস, নেভাল বেস, আর্মাড ভেহিকেল, আর্টিলারি, এয়ার ডিফেন্স, কমান্ডপোস্ট, এমুনিশন ডিপো, সাপোর্ট ফ্যাসেলিটি ইত্যাদি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে এটি অনেক কার্যকর ভূমিকা পালন করে। Inertial measuring এবং GPS guidance থাকার ফলে লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানতে পারে।


এবার এক নজরে এর কিছু সাধারন বৈশিষ্ট্য দেখা যাকঃ-
ক্রঃ 
৫ জন
ওজনঃ
40 টন
দৈর্ঘ্যঃ         
12 মিটার
প্রস্থঃ
মিটার
ক্যালিবারঃ
300 মিলিমিটার
টিউব সংখ্যঃ
 8
রকেটের ওজনঃ 
800+ কেজি
ওয়ার হেডের ওজনঃ
150 কেজি
ফায়ারিং রেঞ্জঃ 
20 - 290 কিমি
ফুল ফায়ারিং টাইমঃ
50 সেকেন্ড
রিলোড টাইমঃ
৮ মিনিট
মবিলিটি ভেহিকেলঃ
শক্তির উৎস্যঃ
Deutz ডিজেল ইঞ্জিন
সর্বোচ্চ গতিবেগঃ
প্রতি ঘন্টায় 70 কিমি.
রেঞ্জঃ
১০০০ কিমি.

তো অনেক কথা হলো আজকের মত এখানেই শেষ করছি।ভাল থাকবেন সবাই।

এই রকেট সিস্টমের বাংলা ভিডিও রিভিউ দেখতে চাইলেঃ
 

Comments