Bangladesh Air Force wants to buy MiG-35 Fighter Jet

স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স – বিএমডি ব্লগে!

আজকে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য নতুন ফাইটার মিগ-৩৫ সম্পর্কে।

আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বা অন্যান্য মাধ্যমে জেনেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ান মাল্টিরোল ফাইটার মিগ-৩৫ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তাই মিগ-৩৫ আমাদের বহরের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল তবে উল্লেখ্য যে, যুক্ত হওয়ার ব্যপারে আমারা কোন নিশ্চয়তা প্রদান করছিনা।

মিগ-৩৫ মূলত মিগ-29-M2 এর আপগ্রেডেড ভার্সন। এটি একটি ৪++ জেনারেশনের মিডিয়াম ওয়েট মাল্টিরোল ফাইটার। মিগ-৩৫ কে সর্বপ্রথম প্রকাশ্যে আনা হয়েছিল ২০০৭ সালে। এটির ডেভলপমেন্ট শেষ এখন ফ্লাইং টেস্ট চলছে ।

 কথা না বাড়িয়ে এক নজরে এর বিবরন দেখে নেয়া যাক:-

দৈর্ঘ্যঃ-
১৭.৩ মিটার
উচ্চতাঃ
৪.৭ মিটার
খালি অবস্থায় ওজনঃ
১১০০০ কেজি
লোডেড অবস্থায় ওজনঃ
১৭৫০০ কেজি
সর্বোচ্চ টেকওফ ওজনঃ
২৯৭০০ কেজি
পে-লোডঃ
৭০০০ কেজি
গতিঃ
ম্যাক ২.২
সার্ভিস সিলিংঃ
১৭.৫ কি.মি
ফেরী রেঞ্জঃ
৩১০০ কি.মি
কমব্যাট রেডিয়াসঃ
৫০০ কি.মি
হার্ডপয়েন্টঃ
৯ টি




এতে রাডার হিসেবে ব্যবহৃত হয়েছে নতুন Phazatron Zhuk এক্টিভ ইলেকট্রিকালী স্ক্যান্ড অ্যারে রাডার যা আকাশে ১৬০ কিলোমিটারের মধ্যে শত্রুর বিমান এবং ৩০০ কিলোমিটারের মধ্যে যুদ্ধ জাহাজ ডিটেক্ট করতে পারে এবং একসাথে ৬ টার্গেটকে এংগেজ করতে পারে। এছাড়া ২০ কি.মির মধ্যে ট্যাংকও ডিটেক্ট করতে সক্ষম এটি।

#এবার আসি এর অস্ত্রশস্ত্রের দিকে :-

এতে রয়েছে ১ টি ৩০ মি.মি GSh-30-1 ক্যানন 
এছাড়া ৯টি হার্ডপয়েন্টে বিভিন্ন এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এন্টি শিপ, ক্রুজ, এন্টি রেডিয়েশন মিসাইল, টিভি ও লেজার গাইডেড বোম্ব সহ বিভিন্ন অস্ত্র বহন করা যায়। এটির কম ওজন হাই agility ম্যানুভার করতে সাহায্য করে।


তো অনেক কথা হলো আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই।
মিগ-৩৫ এর বাংলা ভিডিও রিভিউ দেখতে চাইলেঃ-

Comments