Bangladesh Navy to commission two indigenous build LPC on November 8


স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স – বিএমডি ব্লগে। আজকে আমরা জানবো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া দুটি লার্জ পেট্রল ক্রাফট যুদ্ধ জাহাজ সম্পর্কে।

আগামী মাসে বাংলাদেশ নৌবাহিনীতে দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ যুক্ত হতে যাচ্ছে। চীনের কারিগরি সহযোগিতায় খুলনা শিপইয়ার্ডে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে আর এ জন্য সময় লেগেছে মাত্র ২৪ মাস। 

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আগামী ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ দুটি নৌবাহিনীতে কমিশনিং করবেন। ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রণতরী দুটির নাম দেয়া হয়েছে ‘নিশান’ ও ‘দুর্গম’।

এক নজরে এর সাধারন বৈশ্যিষ্ট দেখে নেয়া যাকঃ-

নির্মাতাঃ
খুলনা শিপ ইয়ার্ড
অপারেটরঃ
বাংলাদেশ নৌবাহিনী
ধরণঃ
লার্জ পেট্রল ক্রাফট
ডিস্প্লেসমেন্টঃ
৬৪৮ টন
দৈর্ঘ্যঃ
৬৪.২ মিটার
বিমঃ
৯ মিটার
খরাঃ
৪ মিটার
প্রপালশনঃ
২ শ্যাফট২ ডিজেল
গতিঃ
২৮ নট (কিমি./ঘ)
রেঞ্জঃ
৪৬০০ কিমি
স্থায়িত্বঃ
১৫ দিন
ক্রুঃ
৬০ জন

রাডার ও সেন্সরসঃ

১টি ই/এফ ব্যান্ড টাইপ ৩৬০ সার্ফেস সার্চ রাডার।
১ টি টাইপ ৩৫২ এসএসএম ফায়ার কন্ট্রোল রাডার।
৭৬ মিমি. গানের জন্য এমআর-১২৩-০২/৭৬ ফায়ার কন্ট্রোল রাডার।
২০ মিমি. ক্যানোনের জন্য টাইপ ৩৪৭জি রাডার।
ইএসএস-৩ বো মাইন্টেড সোনার।

এবার আসি এর আস্ত্রশস্ত্রের দিকেঃ

এতে রয়েছে ১টি ৭৬.২ মিলিমিটারের 
h/pj-26 নেভাল গান
চারটি সি-৭০৪ এন্টিশিপ মিসাইল, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য থাকছে ২ টি ২৫০ মিমি.রের EDS-25A রকেট লঞ্চার এবং ডিকয় লঞ্চার।

এই ধরণের মোট ৮ টি জাহাজ নির্মানের পরিকল্পনা রয়েছে। এগুলো নৌবাহিনীতে যুক্ত হলে আমাদের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

তো অনেক কথা হলো আজকের মত এখানেই শেষ করছি।ভাল থাকবেন সবাই। এই যুদ্ধ জাহাজ সম্পর্কে আরো জানতে বাংলা ভাষায় নির্মিত এই ভিডিওটি দেখতে পারেনঃ  




Comments