Turkey offers T-129 Attack Helicopter to Bangladesh Army
স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স – বিএমডি ব্লগে। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে তুরস্ক বাংলাদেশ
সেনাবাহিনীকে তাদের এটাক হেলিকপ্টার টি-১২৯ অফার করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মোট ২৪ টি এটাক হেলিকপ্টারের চাহিদা রয়েছে। তার মধ্য ১২টি এমাই-২৮এনএম কেনা প্রায় নিশ্চত। আর বাকি ১২ টির চাহিদা টি-১২৯ দিয়ে পূরণ করা হতে পারে। কারন তুরস্কের সাথে আমাদের অনেক ভাল সম্পর্ক রয়েছে আর টি-১২৯ বিশ্বের অন্যতম সেরা এটাক হেলিকপ্টার ।
টি-১২৯ হল টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিস এবং অগাস্টা
ওয়েস্টল্যান্ডের যৌথ ভাবে নির্মিত দুই ইঞ্জিন বিশিষ্ট্য টেন্ডেম সিট, অল ওয়েদার
মাল্টিরোল এটাক হেলিকপ্টার। এটি মুলত অগাস্টা এ-১২৯ এর ভিত্তি করে ডেভেলপ করা
হয়েছে।
এতে শক্তির উৎস্য হিসাবে রয়েছে ১৩৬২
হর্সপাওয়ারের দুটি LHTEC CTS800-4A টার্বোস্যাফট
ইঞ্জিন।
তো আর কথা না বাড়িয়ে একনজরে এর টেকনিক্যাল স্পেসিফিকেশন
দেখে নেইঃ-
ক্রুঃ
|
২জন
|
দৈর্ঘ্যঃ
|
১৩.৪৫ মিটার
|
মূল পাখার ব্যাসঃ-
|
১১.৯০ মিটার
|
উচ্চতাঃ
|
৩.৪ মিটার
|
খালি অবস্থায় ওজনঃ
|
২৩৫০ কেজি
|
সর্বোচ্চ টেকওফওজনঃ
|
৫০০০ কেজি
|
সর্বোচ্চ গতিঃ
|
২৭৮ কিমি. প্রতিঘন্টায়
|
রেঞ্জঃ
|
৫৬১ কিঃমিঃ
|
ফেরি রেঞ্জঃ
|
১০০০ কিঃমিঃ
|
এবার আসি এর অস্ত্রশস্ত্রের দিকেঃ
এতে রয়েছে একটি ২০ মিলিমিটারের তিন ব্যারেল বিশিষ্ট্য
গ্যাটলিন টাইপ ক্যানন।
এছাড়া চারটি হার্ড পয়েন্টে AGM-114
Hellfire, BGM-71, Hydra 70, Spike-ER, UMTAS , TOW এন্টি ট্যাংক, এন্টি আর্মার মিসাইল এবং AIM-92 Stinger,
Mistral, AIM-9 Sidewinder এন্টি এয়ার ক্রাফট মিসাইল , বিভিন্ন আনগাইডেড রকেট , মেশিন গান ইত্যাদি বহন করতে
পারে।
তো অনেক কথা বলে ফেলেছি
তাই আজ আর না। ভূল ভ্রান্তি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর এই হেলিকপ্টারের বাংলা ভিডিও রিভিউ
দেখতে চাইলেঃ- 


Comments
Post a Comment