Mil Mi-28 NM Attack Helicopter of Bangladesh Army
স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি
ডিফেন্স –বিএমডি ব্লগে! আজকে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর
আপকামিং ডেডিকেটেড এটাক হেলিকপ্টার মিল Mi -28
NM সম্পর্কে।
সব কিছু ঠিক থাকলে মিল Mi -28 NM হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ডেডিকেটেড এটাক হেলিকপ্টার।
উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো
ডেডিকেটেড এটাক হেলিকপ্টার নেই। এই হেলিকপ্টারগুলো
বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে সেনাবাহিনীর সক্ষমতা ও শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
Mi-28 হলো রাশিয়ার তৈরি অল
ওয়েদার, দিবা-রাত্রি চালানো যোগ্য,দুই সিট বিশিষ্ট, এন্টি আর্মর এটাক হেলিকপ্টার। এটি একটি ডেডিকেটেড এটাক হেলিকপ্টার তাই এর ট্রান্সপোর্টেশন সক্ষমতা নেই।
এটি ডিজাইনগত দিক থেকে অনেক উন্নত এবং
সুরক্ষিত। এতে রয়েছে সম্পুর্ন আর্মরড কেবিন যা 7.62 mm মেশিনগান এমনকি 12.7 mm হেভি মেশিনগানের
গুলিও আটকে দিতে সক্ষম।
এর ল্যান্ডিং গিয়ারগুলো energy
absorbing ফলে খুব জোরে বা কোন দূর্ঘটনায় ইমার্জেন্সিতেও
নিরাপদে ল্যান্ডিং করা যায়।
বিভিন্ন composite ম্যাটেরিয়াল
দিয়ে তৈরি এর "X" শেপড মেইন ও টেইল রোটর ব্লেড ৩০ মিমি শেলের
আঘাতও সহ্য করতে সক্ষম এবং মধ্যবর্তী কোণ ৫৫ ডিগ্রি হওয়ায় অনেক কম শব্দ উৎপন্ন করে।
এতে রয়েছে ২টি Klimov
TV টার্বোশ্যাফট ইন্জিন যা সর্বোচ্চ ১১৭০০ কেজি লোড নিয়ে
ঘন্টায় ৩২৭ কিঃমি বেগে ৪৩৫ কিঃমি পথ পাড়ি দিতে পারবে। এর ক্রুজ স্পিড ২৬৫ কিঃমি এবং ফেরি রেন্জ ১১০৫
কিঃমি আর সার্ভিস সিলিং ১৬২৫০ ফিট।
এতে রয়েছে helmet mounted
display যার ফলে পাইলট যেদিকে তাকাবে ওয়েপন এবং চেইনগানও
সেদিকে লক হবে।
Integrated Electronic Control system ৩৬০ ডিগ্রি রাডার ও এডভান্স ওয়েপন গাইডেন্স সিস্টেম থাকার ফলে এটি অনেক
দ্রুত ও নির্ভুলভাবে লক্ষ্যেবস্তুকে আঘাত হানতে পারে।
একনজরে এই হেলিকপ্টারের কিছু সাধারণ
বৈশিষ্ট্য দেখে নেয়া যাকঃ
ভূমিকাঃ
|
এটাক হেলিকপ্টার
|
অরিজিনঃ
|
রাশিয়া
|
ন্যাটো রিপোর্টিং
নামঃ
|
হ্যাভক
|
প্রস্তুতকারকঃ
|
মিল
|
ক্রুঃ
|
২ জন
|
উচ্চতাঃ
|
৩.৮২
মিটার
|
খালি অবস্থায় ওজনঃ
|
৭,৮৯০ কেজি
|
লোড অবস্থায় ওজনঃ
|
১০,৫০০
কেজি
|
সর্বোচ্চ টেকঅফ
ওজনঃ
|
১১,৭০০ কেজি
|
শক্তির উৎসঃ
|
২টি ক্লিমোভ টিভি টার্বোশাফ্ট ইঞ্জিন
|
সর্বোচ্চ গতিঃ
|
৩২৪ কি.মি./ঘন্টা
|
ফেরি রেঞ্জঃ
|
১,১০৫
কি.মি.
|
এই হেলিকপ্টার শত্রুর ট্যাংক
রেজিমেন্টের যম। এটি একাধারে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড অপারেশন পরিচালনা করতে সক্ষম।
এতে অস্ত্র হিসাবে রয়েছেঃ
১টি চেইন মাউন্টড ৩০ ক্যালিবারের Shipunov 2A42 গান
এর ৪ টি হার্ডপয়েন্ট ১৬টি বা তার বেশী Ataka-V এন্টি ট্যাংক মিসাইল, S-8 রকেট, 9K118
Sheksna, 9A-2200 এন্টি ট্যাংক মিসাইল এবং Vympel R-73 এয়ার
টু এয়ার মিসাইল বহন করা যায়।
এছাড়াও এতে ৪টি কন্টেইনার ২০টি করে ৮০ mm আনগাইডেড রকেট বহন করা যায়। এতে গ্রেনেড লাঞ্চার, ২৩ mm গান ১২.৭ mm এবং ৬.৭২ mm হেভি মেশিন
গানও ব্যবহার করা যায়।
তো অনেক কথা হলো আজকের মত এখানেই শেষ
করছি।
ভাল থাকবেন সবাই।
এই হেলিকপ্টারটির বাংলা ভিডিও রিভিউ
দেখতে চাইলেঃ



Comments
Post a Comment