Upcoming Type 039 Song class attack submarine of Bangladesh Navy

স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স – বিএমডি ব্লগে! আজকে আমারা জানবো বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং সং ক্লাস সাবমেরিন সম্পর্কে।

টাইপ ০৩৯ তথা সং ক্লাস হলো চীনের তৈরি ডিজেল ইলেকট্রিক এটাক সাবমেরিন যা ১৯৯৮ সালে প্রথম সার্ভিসে আসে। এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন থাকার ফলে পৃথিবী পৃষ্ঠের অক্সিজেন না নিয়েই দীর্ঘ দিন পানির নিচে থাকতে পারে। এছাড়া নিঃশব্দে চলাচলের জন্য এর বডিতে উন্নত মানের রাবার কোটিং ব্যবহার করা হয়েছে ফলে সোনার সিস্টেম সহজে এটিকে ডিটেক্ট করতে পারবে না।

২০০৬ সালের ২৬ অক্টোবর দক্ষিণ চীন সাগরে জাপান ও তাইওয়ানের সাথে টহল দিচ্ছিল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার USS Kitty Hack. 

সেই সময় চীনের একটি সং ক্লাস সাবমেরিন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের ৯ কিলোমিটারের মধ্যে চলে আসে যা সং ক্লাস সাবমেরিনের টর্পেডোর রেঞ্জের মধ্যে ছিল। কিন্তু পপ আপ না করার আগ পর্যন্ত তারা সাবমেরিনটি ডিটেক্ট করতে পারেনি। 

পপ আপ করার পর এফ/এ -১৮ হর্নেট এটিকে ডিটেক্ট করে । পরে  ইএ-৬বি বিমানও এটা কনফার্ম করে। বাংলাদেশ নৌবাহিনীতে এই সাবমেরিন যুক্ত হলে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য যে এক মূর্তিমান আতংক হবে তা বলার অপেক্ষা রাখে না। আর মায়ানমারের কথা না হয় বাদই দিলাম।

তো কথা না বাড়িয়ে এক নজরে এর সাধারণ বৈশিষ্ট্য দেখে নেয়া যাকঃ 
ধরণঃ                                   
ডিজেল ইলেকট্রিক এটাক সবমেরিন
সাবমার্জড অবস্থায় ওজনঃ          
২২৫০ টন
দৈর্ঘ্যঃ                                 
৭৪.৯ মিটার
বিমঃ                                    
৮.৪ মিটার
প্রোপালশনঃ
১ শ্যাফট, ডিজেল-ইলেকট্রিক
গতিঃ                                   
২২ নট
গভীরতাঃ                              
৩০০ মিটার
ক্রুঃ                                     
৬০ জন

এতে রয়েছে ৫৩৩ মিলিমিটারের ৬ টি টর্পেডো টিউব যেখানে ১৮ টি Yu-4 এবং Yu-6 টর্পেডো অথবা ৩৬ টি নেভাল মাইন বহন করতে পারে। এছাড়াও C-802 এন্টিশিপ ক্রুজ মিসাইল, CY-1এন্টি সাবমেরিন মিসাইলও বহন করতে পারে

তো অনেক কথা হলো আজকের মত এখানেই শেষ করছি। এই সাবমেরিনের বাংলা ভিডিও রিভিউ দেখতে চাইলেঃ- 



 

Comments